নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৮:০১। ১৯ মার্চ, ২০২৬।

সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনা ছাড়তে ইরানের হুঁশিয়ারি

মার্চ ১৯, ২০২৬ ১২:৩০
Link Copied!

অনলাইন ডেস্ক : সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কয়েকটি তেল স্থাপনায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে হামলা চালানো হবে জানিয়ে সেগুলো খালি করার হুমকি দিয়েছে ইরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের তিন দেশের কর্তৃপক্ষকে ওই হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বলছে, সৌদি আরবের সামরেফ পরিশোধনাগার ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান রিফাইনারির আশপাশের লোকজনকে দ্রুত এলাকা ত্যাগ করার এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযান

সতর্কবার্তায় বলা হয়েছে, এসব কেন্দ্র এখন সরাসরি ও বৈধ লক্ষ্যে পরিণত হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলোতে হামলা চালানো হবে। যে কারণে সব নাগরিক, বাসিন্দা এবং কর্মীদের অবিলম্বে এসব এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

ইরানের সাউথ পার্স এবং আসালুয়েহতে অবস্থিত তেল স্থাপনা হামলার শিকার হওয়ার কিছুক্ষণ পরই ওই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে বলে ইসরায়েলি জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।