স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর মতিহার এলাকার এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগে সামিউল সিরাজ (সিজান) (পিতা-মৃত শরিফুল ইসলাম, মাতা-শিউলি বেগম, সাং-তালাইমারী বাদুরতলা, থানা-মতিহার, রাজশাহী মহানগর) নামে এক যুবককে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রবিবার (৭ জুন) বেলা ১১টার পর এসএসসি পরীক্ষার্থী ঐ শিক্ষার্থী তার দুই বান্ধবীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি তাদের পথরোধ করে। এ সময় পূর্ববিরোধের জের ধরে ঐ ছাত্রীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। আক্রমণে ভিকটিমের হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত দ্রুত পালিয়ে গেলে তার বান্ধবীরা আহত কিশোরীকে কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। ঘটনার খবর...
Developed by BDITHOST