মো: আসিফ আহমেদ : শিক্ষাই যে কোনো জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারে না। ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে উপস্থাপন করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন তা হলো শিক্ষা। আর এই শিক্ষা অর্জনের মৌলিক ভিত্তি তৈরি হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। স্বাধীনতা পরবর্তী সময়ে শিক্ষার হার ছিল খু্বই কম। ধীরে ধীরে এ হার বড়তে থাকে। নানা সময়ে বিভিন্ন সরকার শিক্ষার প্রসারে নানা উদ্যোগ গ্রহন করেছে, যার সুফলও পাওয়া গেছে দীর্ঘমেয়াদে শিক্ষা ছাড়া যে কোনো জাতি উন্নতি করতে পারে না তা আজ সবাই বুঝে গেছে। বর্তমান সরকারের মেযাদ ছয় মাস পূর্ণ না হলেও শিক্ষাখাতের উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। বিভিন্ন অঙ্গীকারের কথাও তুলে ধরেছিল নির্বাচনী ইশতেহারে। শিক্ষার্থীর গায়ে স্কুল ড্রেস, পায়ে জুতা...
Developed by BDITHOST