স্টাফ রিপোর্টার : সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোলে কর্মরত শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ ও নিরাপত্তার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে আউটসোর্সিং প্রক্রিয়ায় শ্রমিক-কর্মচারীদের হস্তান্তর বন্ধ এবং ‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫’ বাতিলসহ ছয় দফা দাবি জানানো হয়। শুক্রবার (১২ জুন) দুপুরে রাজশাহী নগরীর নাইস কনভেনশন সেন্টারে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি রাজশাহী বিভাগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন স্থান থেকে দৈনিক মজুরি ও মাস্টার রোলে কর্মরত শ্রমিক-কর্মচারী এবং সংগঠনের নেতারা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. মিজানুর রহমান বাদল। তিনি বলেন, দৈনিক মজুরি ও মাস্টার রোলের কর্মচারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম সচল রাখতে...
Developed by BDITHOST