অনলাইন ডেস্ক : বিশ্বজোড়া বক্স অফিস থেকে সোশ্যাল মিডিয়া, সবখানে ‘স্পাইডার-ম্যান’-এর দাপট। মাকড়শা-মানবের নতুন সিনেমা অবিশ্বাস্য সাফল্য পাচ্ছে। আর সোশ্যাল মিডিয়ার আলোচনায় তার সঙ্গে আলাদা করে জায়গা নিয়ে রেখেছে ‘জিন গ্রে’। ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’র খল চরিত্র এটি। তার সঙ্গেই সুপারহিরোর লড়াই এবার। কখনো জি গ্রের সঙ্গে পিটার পার্কারের রোম্যান্টিক রসায়ন দাঁড় করাচ্ছে, কখনো আবার এমজে’র সঙ্গে পিটারের সম্পর্কের মাঝখানে অণুপ্রবেশ ঘটছে এ চরিত্রের! এত এত আলোচনার কেন্দ্রে থাকা ‘জিন গ্রে’ চরিত্রের অভিনেত্রী আসলে কে? নাম তার স্যাডি সিঙ্ক। বয়স সবে ২৪। তবে এরই মধ্যে হলিউডে পাকা অবস্থান গড়ে নিয়েছেন আমেরিকান এ অভিনেত্রী। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সাহসী কিশোরী ‘ম্যাক্স মেফিল্ড’ কিংবা মনস্তাত্ত্বিক ড্রামা ‘দ্য হোয়েল’-এ আবেগঘন পারফরম্যান্স দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। তবে এবার যেন সবকিছুতেই ছাপিয়ে...
Developed by BDITHOST