অনলাইন ডেস্ক : ৬০ বছর ধরে বড় কোনো আন্তর্জাতিক ট্রফি না পাওয়ার আক্ষেপ। প্রতিটা টুর্নামেন্টেই ট্রফির খুব কাছে গিয়েও ট্র্যাজিক হৃদয়ভঙ্গ। তবে অতীত ট্র্যাজেডিকে এবার স্রেফ মোটিভেশন হিসেবে দেখছেন ইংল্যান্ডের ২৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকা। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকা দাবি করেছেন, নতুন কোচ টমাস টুখেলের অধীনে তাদের স্বপ্ন এবার বিশ্বজয়ের। গত কয়েকটি বড় টুর্নামেন্টে ইংল্যান্ড ট্রফির খুব কাছে গিয়েও ট্র্যাজেডির শিকার হয়েছে। ২০২০ ইউরোর ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হার, ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে বিদায় এবং ২০২৪ ইউরোর ফাইনালে স্পেনের কাছে শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ। তবে কাছে গিয়েও না পাওয়ার বেদনা নিয়ে সাকার স্পষ্ট বার্তা, ‘আমরা প্রতিটা টুর্নামেন্টেই জেতার আত্মবিশ্বাস নিয়ে গিয়েছিলাম এবং খুব কাছে পৌঁছেছিলাম। এখন আমরা সেই স্মৃতিগুলোকে স্রেফ...
Developed by BDITHOST