স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে অংশীজনদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। রোববার (০৩ মে) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর। রোববার (০৩ মে) ঢাকায় তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ প্রস্তাব করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে গণমাধ্যম একটি জটিল বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ ও সংকটপূর্ণ অঞ্চলে সাংবাদিকদের জীবনঝুঁকি যেমন বেড়েছে, তেমনি ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে তথ্য প্রবাহের চরিত্রও দ্রুত বদলে যাচ্ছে। ফলে গণমাধ্যমকে ঘিরে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা মোকাবিলায় প্রচলিত চিন্তাধারা দিয়ে আর এগোনো সম্ভব নয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশের...
Developed by BDITHOST