মোহাম্মদ মাহমুদুল হাসান : স্বাস্থ্যখাতে বাংলাদেশের চ্যালেঞ্জ শুধু জনবল ঘাটতি নয়, বরং জনবল ব্যবস্থাপনারও। সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন পদে জনবলের চাহিদা রয়েছে। অন্যদিকে এটাও লক্ষ্যনীয় যে প্রশিক্ষিত স্বাস্থ্য পেশাজীবীরা কর্মসংস্থানের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন। দেশের গ্রামীণ এলাকায় জনবল সংকট তীব্র। অপরদিকে শহরাঞ্চলে স্বাস্থ্যকর্মীদের ঘনত্ব তুলনামুলকভাবে বেশি। এই বাস্তবতা আমাদের কর্মশক্তি পরিকল্পনা (workforce planning) এর গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করে। কর্মশক্তি পরিকল্পনা হলো এমন একটি কৌশলগত প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তাদের লক্ষ্য পূরণের জন্য ভবিষ্যতে ঠিক কতজন কর্মী এবং কী ধরনের দক্ষতা প্রয়োজন তা নির্ধারণ করে। এটি নিশ্চিত করে যে, সঠিক সময়ে, সঠিক জায়গায় এবং সঠিক যোগ্যতার কর্মীরা যেন নিয়োজিত থাকেন। এক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ কেবল স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি নয়; বরং সঠিক দক্ষতা, সঠিক পদসংখ্যার অনুপাত এবং সঠিক...
Developed by BDITHOST