অনলাইন ডেস্ক : সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মোট ৪১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত এই হজযাত্রীদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। মৃত এই হজযাত্রীদের মধ্যে ৩০ জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মক্কায়, বাকি ১১ জন মদিনায়। বাংলাদেশ সরকারের হজ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের বরাতে জানা গেছে এ তথ্য। সর্বশেষ গতকাল যে দুই বাংলাদেশি মারা গেছেন, তারা হলেন মো. আবদুল মজিদ ও মো. শাহজাহান আলী। আবদুল মজিদের বাড়ি নওগাঁ। তিনি মদিনায় মারা গেছেন। শাহজাহান আলীর বাড়ি ঢাকার খিলগাঁও। তার মৃত্যু হয়েছে মক্কায়। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন দেশে ফিরছেন হাজিরা। গতকাল পর্যন্ত সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন। এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে...
Developed by BDITHOST