নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ৯:২৮। ২৫ মার্চ, ২০২৬।

হঠাৎ অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি

মার্চ ২৫, ২০২৬ ৭:৫৯
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী শারীরিক অসুস্থতার কারণে দিল্লির স্যার গান্ধী রাম হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আরও পড়ুনঃ  আল-আকসায় ঈদের নামাজ আদায়ে ইসরায়েলি বাধা

হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে তিনি কিছুটা অসুস্থতা অনুভব করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং উদ্বেগের বড় কোনো কারণ নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে হাসপাতালে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

হাসপাতালে ভর্তি হওয়ার পর তার সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সেখানে গিয়ে চিকিৎসকদের সঙ্গে তার স্বাস্থ্যের বিষয়ে কথা বলেন।

আরও পড়ুনঃ  শোলাকিয়ায় এবার দেশের বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।