অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়া ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার এএফপিকে এ তথ্য জানিয়েছেন। আটকা পড়া এই ১৩টি ভারতীয় জাহাজের মধ্যে একটি এলপিজিবাহী ট্যাংকার জাহাজ, ৫টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার জাহাজ, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার জাহাজ, ৩টি কন্টেইনার জাহাজ, ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ এবং একটি ড্রোজার রয়েছে। এএফপিকে উপেশ কুমার শর্মা বলেন, “আমাদের এই অভিযানের একমাত্র উদ্দেশ্য হলো এই জাহাজগুলো ভারতে ফিরিয়ে আনা। জাহাজগুলো ফিরিয়ে আনতে ভারতের কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসগুলো এবং ভারতের সামুদ্রিক স্টেকহোল্ডাররা সমন্বিতভাবে কাজ করছেন বলে জানা গেছে।...
Developed by BDITHOST