স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার হাটমাধনগর আলিম মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও নবীনদের বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠান চত্বরে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ছিল আবেগ, ভালোবাসা ও নতুন প্রত্যাশার এক অনন্য মেলবন্ধন। বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়, যাতে তারা আগামী পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে নিজেদের ও প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনতে পারে। একইসঙ্গে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, তাদের শিক্ষাজীবনের সুন্দর সূচনার প্রত্যাশায়। বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীনদের মনোযোগ সহকারে পড়াশোনা করে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা মাদ্রাসার শিক্ষকদের প্রতি...
Developed by BDITHOST