অনলাইন ডেস্ক : ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি (ওসমান হাদি)–কে গুলি করার ঘটনাকে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রকামী শক্তিকে ভয় দেখিয়ে নির্বাচন ব্যাহত করার অপচেষ্টা এখনো চলমান। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণ সাক্ষী—শর্তের পর শর্ত জুড়ে দিয়ে, নানা অজুহাতে একটি স্বার্থবিরোধী চক্র বারবার নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি করছে। সব বাধা উপেক্ষা করে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর নির্বাচন কমিশন জনগণের কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।’ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ষড়যন্ত্র এখনো থেমে নেই।...
Developed by BDITHOST