অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে করা এক মন্তব্যের জেরে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইর দায়ের হয়েছে। উসকানিমূলক মন্তব্যের দায়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় ওই অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে, গত মঙ্গলবার (২ জুন) এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, সবটাই জানি।’’ সেদিন কলকাতার রানি রাসমণি রোডের জনসভায় শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত ঘাতকদের গ্রেপ্তার নিয়ে ওই মন্তব্য করেন তিনি। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কলকাতার আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেছেন, গত ডিসেম্বরে বাংলাদেশে খুন হন শরিফ ওসমান বিন হাদি। হত্যাকারীরা গত জানুয়ারিতে মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে...
Developed by BDITHOST