স্টাফ রিপোর্টার : হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সহকারিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথি তার বক্তব্যে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সকলের সমন্বিত প্রচেষ্টা এবং আন্তরিকতার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নগরবাসীর সেবক হিসেবে কাজ করছি। প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে উদ্যোগ নিয়েছেন, সেটি যথাসময়ে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। উপযুক্ত সকল পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি কর্পোরেশনের অনেক সুনাম...
Developed by BDITHOST