স্টাফ রিপোর্টার : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯২ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৩ জন। সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৬৫ হাজার ২৩৭ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৬১ হাজার ২৭৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী,গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা এক জন এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৭ জন। গত ১৫ মার্চ হতে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে...
Developed by BDITHOST