স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল হতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে শনিবার সকালে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। সারাদেশে আগামী ২০ এপ্রিল হতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে আপনাদের ভূমিকা রাখতে হবে। একজন শিশুও যেন এ ক্যাম্পেইনের বাইরে না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ ক্যাম্পেইন সফল করবেন বলে আশা করছি। রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই...
Developed by BDITHOST