তথ্যবিবরণী : রাজশাহী বিভাগে চলমান হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি ও ঘাটতি পর্যালোচনার জন্য বিভাগীয় সমন্বয় কমিটির সভা রবিবার (২৬ এপ্রিল) সকালে স্বাস্থ্যের বিভাগীয় পরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি জানান, পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙ্গামাটি ছাড়া দেশের ৬১টি জেলাতে হাম ছড়িয়ে পড়েছে। দেড় মাসের শিশু থেকে ৭০ বছর বয়সি হাম রোগী শনাক্ত হয়েছে। উন্নত দেশগুলোতে হামজনিত মৃত্যুর হার ১ থেকে ৩ শতাংশ হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এটা ১০ শতাংশ পর্যন্ত দেখা যায়। তিনি বলেন, ২০ এপ্রিল থেকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হলেও রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার হামের হট স্পটগুলোতে ৫ এপ্রিল থেকেই টিকা দেওয়া...
Developed by BDITHOST