স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় তিনি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অনেক গুরুত্ব দিয়েছেন। বর্তমান সরকার হাম-রুবেলা প্রতিরোধকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সারাদেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে। আমি দায়িত্বগ্রহণের পরপরই হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবার অনেক সুনাম রয়েছে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আপনাদের অভিজ্ঞতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে...
Developed by BDITHOST