স্টাফ রিপোর্টার : রাজশাহীর ঐতিহ্যবাহী ‘রাজশাহী সিল্ক’ বা রেশম শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার সকালে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন ২০২৫ প্রকাশনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর সোনালী আঁশ পাটের ঐতিহ্য এখনো কিছুটা টিকে থাকলেও রেশম শিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। ব্র্যাকের বিশাল সাংগঠনিক সক্ষমতা এবং বিভিন্ন খাতে (যেমন: ব্র্যাক ব্যাংক, বিকাশ, আড়ং, ব্র্যাক ফিন্যান্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স) তাদের সফল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই শিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, ব্র্যাক যেন রাজশাহীর এই সিল্ক শিল্পকে পুনরায় বিশ্বব্যাপী পরিচিত করে তোলার দায়িত্ব নেয়। ভূমি মন্ত্রী আরোও জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্র্যাকের কাজের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। সরকারের সাথে আলোচনায় প্রধানমন্ত্রী আগামী দিনে...
Developed by BDITHOST