স্টাফ রিপোর্টার : রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ জানায়, রাজশাহীর আটটি থানায় মোবাইল ফোন হারিয়ে ৫০ জন ব্যক্তি বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া ৫০টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১০টি, স্যামসাং ৯টি,...
Developed by BDITHOST