স্টাফ রিপোর্টার : সোমবার (১৬ মার্চ) সকাল ১০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে উদ্ধারকৃত ৪১টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন পুলিশ সুপার, রাজশাহী মোহাম্মদ নাঈমুল হাছান। এ সময় উপস্থিত ছিলেন মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এটিএম.মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহীসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৪১ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৪২টি মোবাইল ফোন উদ্ধার করেন। উল্লেখ্য, ৪১টি মোবাইল ফোনের মধ্যে শাওমি ০৮টি, ভিভো ০৭টি, রিয়েলমি ০৪টি, ইনফিনিক্স ০৪টি, আইটেল ০৩ টি, টেকনো ০৪টি, ওপ্পো ০৩ টি, ওয়ানপ্লাস ০১ টি, সেম্ফনি ০২টি, নাথিং ০১ টি, স্যামস্যাং ০১টি, মটোরোলা ০২...
Developed by BDITHOST