অনলাইন ডেস্ক: ঠিক এক বছর আগে প্রকাশ্যে আসে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও প্রযোজক সাকিব সনেটের প্রেমের খবর। সনেটের ‘নোলক’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রযোজকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ববির। এক পর্যায়ে সেটি প্রেমে রূপান্তর হয়। দীর্ঘদিন প্রেম করার খবর গত বছরই নিশ্চিত করে এই জুটি। এরই মধ্যে একই বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাদের ব্যক্তিগত মূহূর্তের কিছু ছবি। বিষয়টি নিয়ে দু’জন সে সময় চুপ থাকলেও সম্প্রতি সনেট জানিয়েছেন কিভাবে ঘটেছিল সেই কাণ্ড। সনেট বলেন, ‘যেহেতু আমরা একটা সম্পর্কে ছিলাম, ছবিগুলো আমাদের ক্যান্ডিড ছবি ছিল। সেখানে কোনো নগ্নতা বা কিছু ছিল না। শুটিংয়ে ববি তার কস্টিউমস পরিবর্তন করছিল। সেই সময়েই তোলা ছবি।’ ছবিগুলো কিভাবে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই ঘটনা উল্লেখ করে এই প্রযোজক বলেন, ‘আমরা যখন চন্ডিগড়...
Developed by BDITHOST