স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে যেখানে প্রায় ১২ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ, সমপরিমাণ দেশি ঋণ এবং প্রায় ৬ লাখ কোটি টাকার নন-পারফর্মিং লোন (খেলাপি ঋণ) রয়েছে, সেখানে বর্তমান সরকার দায়িত্ব নিয়েই প্রান্তিক কৃষকের সুরক্ষায় ১০ হাজার টাকার কৃষি ঋণের আসল ও সুদ সম্পূর্ণ মওকুফ করে দিয়েছে। তিনি আরো বলেন, ‘এই ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের গ্রামীণ অর্থনীতিতে এক বিশাল কৌশলগত শক্তি যোগাবে। কারণ দেশের জিডিপি এবং দক্ষ জনশক্তির সবচেয়ে বড় অংশটিই এই কৃষি অর্থনীতিকে সচল রাখছে।’ শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কনফারেন্স কক্ষে দেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ আয়োজিত প্রথম ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী...
Developed by BDITHOST