স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের নসাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী ১২ তারিখে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। কোনো বিশৃঙ্খলা নয়, সহাবস্থানের মধ্য দিয়ে আমরা নির্বাচন করছি। ভোট দিয়ে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করবেন। গতকাল সোমবার বিকেলে নগরীর বাটার মোড়ে গণমিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মিনু বলেন, প্রিয় ভাই ও বোনেরা মনে রাখতে হবে এই নির্বাচন বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, মানুষের প্রত্যাশা ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য। এদেশের সার্বভৌমত্ব রক্ষা করা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করার নির্বাচন। নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের...
Developed by BDITHOST