অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের রেলযাত্রার টিকিটযুদ্ধের পঞ্চম দিন শনিবার। এদিন সকাল ৮টায় আগামী ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটের মাথায় রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য প্রায় দেড় কোটি এবং পূর্বাঞ্চলের জন্য ১ কোটির বেশি হিট পড়েছে। রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে শুধু পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট পেতে ব্যবহারকারীরা ১ কোটি ৩০ লাখ বার হিট করেছেন। এছাড়া দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের টিকিটের জন্য হিট পড়েছে প্রায় ১ কোটি ৫ লাখ। রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। আর ওই দিনের জন্য সারাদেশে সব মিলিয়ে মোট আসনসংখ্যা ১...
Developed by BDITHOST