সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল আলম শহীদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তা রাসিক প্রশাসক মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল আলম শহীদ আজ (৯ এপ্রিল) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Developed by BDITHOST