অনলাইন ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচন বিতর্কিত ছিল এমনটা বলে সব সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার পক্ষে মত দিলেন সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সাবেক সিইসি বলেন, ২০২৪ সালের নির্বাচন ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, দলীয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না। নির্বাচন বন্ধ করা কিংবা পদত্যাগের কোনো সুযোগ সাংবিধানিকভাবে ছিল না। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে পদত্যাগের ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমনটা বলেন। তিনি আরো বলেন, ২০০৮ সালের নির্বাচন সেনাসমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি সংসদে মাত্র ২৭টি এবং আওয়ামী লীগ ২৩০টি আসন পেয়েছিল। নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিলনা। নিরাপদ প্রস্থান (ঝধভব ঊীরঃ) বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে সেনাসমর্থিত অসামরিক তত্বাবধায়ক সরকারের দর-কষাকষির বিষয়টি প্রকাশ্য ছিল। সে প্রশ্নে বিএনপি এবং আওয়ামী লীগের...
Developed by BDITHOST