স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর। তথ্যবিবরণীতে জানানো হয়,সভায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনঃনির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় পূবাইল-গাজীপুর ফায়ার স্টেশনের জন্য গাজীপুর জেলার সদর উপজেলাধীন দক্ষিনখান মৌজার বিভিন্ন দাগে মোট এক একর, ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ১২.১৪৭১ একর, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ৪র্থ পর্যায়ে (০.০০-২৪.০০...
Developed by BDITHOST