অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের চিলমারীতে ২৪ বছর পর কবর থেকে এক ব্যক্তির ‘অক্ষত’ লাশ পাওয়ার খবর পাওয়া গেছে। লাশটি এক নজর দেখার জন্য উপজেলার রানীগঞ্জ ইউনিয়ের ফকিরের হাট এলাকায় ভিড় করে মানুষ। ফকিরের হাট মফিজিয়া আলিম মাদ্রাসার ভবন নির্মাণের জন্য মাটি খননের সময় শনিবার (১৪ জুন) বিকেল ৩টায় বাহের আলী নামে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। তিনি ওই এলাকার মৃত হাতিম শেখের ছেলে। বাবা-ছেলে দুইজনই ওই মাদ্রাসার দাতা সদস্য ছিলেন। বাহের আলী ওই প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণীর কর্মচারী (দপ্তরি) ছিলেন। জানা গেছে, ২০০১ সালে চাকরি থাকা অবস্থায় বাহের আলীর হঠাৎ জ্বর হয়। দুই দিন পর তিনি মারা যান। পরে তাকে মাদ্রাসার পাশে দাফন করা হয়। আজ বিকেলে মাদ্রাসার ভবন করার জন্য ফেকু দিয়ে মাটি খুঁড়লে তার অক্ষত লাশ পাওয়া। পরে বিষয়টি...
Developed by BDITHOST