অনলাইন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন ২৯ বছর বয়সী মহানার্যমান সিন্ধিয়া। ১৯৫৭ সালের পর এত কম বয়সে আর কেউ ভারতীয় ক্রিকেটের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেননি। সভাপতি পদে মহানার্যমানের নির্বাচিত হওয়ার নেপথ্যে খানিকটা রাজনৈতিক যোগ রয়েছে। মঙ্গলবার ইন্দোরে অনুষ্ঠিত মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন তার পিতা ও কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যিনি নিজেও বহু বছর ধরে এই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ছিলেন। তার দাদাও—ক্যারিশম্যাটিক নেতা মাধবরাও সিন্ধিয়া—প্রথমবারের মতো রাজ্যের ক্রিকেট ইতিহাসে ‘সিন্ধিয়া’ নামটি জোরালোভাবে প্রতিষ্ঠিত করেন। অবশ্য শুধু পারিবারিক জোরেই নয়, গোয়ালিয়র রাজপরিবারের সন্তান মহানার্যমান সিন্ধিয়া যথেষ্ট উচ্চশিক্ষিত। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত পড়াশোনা করেছেন দুন স্কুলে। ২০১৯ সালে রাষ্ট্রবিজ্ঞান এবং প্রশাসন নিয়ে স্নাতক করেছেন আমেরিকার ইয়েল ইউনিভার্সিটি থেকে। লন্ডন স্কুল অফ...
Developed by BDITHOST