অনলাইন ডেস্ক : জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় ১ জুন থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলা এ নিষেধাজ্ঞার আওতায় জেলে, বাওয়াল, মৌয়াল ও পর্যটক- কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময়ে নদী-খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীর প্রজনন ঘটে এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদের বীজ থেকে নতুন চারা জন্ম নেয়। জীববৈচিত্র্যের স্বাভাবিক বিকাশ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রতি বছরের মতো এবারও তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা বন্ধ থাকবে। একই সঙ্গে পর্যটকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সুন্দরবনে...
Developed by BDITHOST