স্টাফ রিপোর্টার : সরকার ৪০ সদস্য বিশিষ্ট ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি (এনসিইসিসি)’ গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়; স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ। অন্যান্য সদস্যের মধ্যে খাদ্য মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীগণ রয়েছেন। এছাড়া, এ কমিটিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর মুখ্য সচিব; ভূমি মন্ত্রণালয়ের সচিব; জাতীয়...
Developed by BDITHOST