স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহসহ অন্যান্য ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ ও টিকাপাড়া ঈদগাহ মাঠে ঈদের জামাতের স্থানগুলো ঘুরে দেখেন এবং শেষ সময়ের প্রস্তুতি কার্যক্রম তদারকি করেন রাসিক প্রশাসক। পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদগাহসহ ছয়টি ঈদগাহে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শেষ মুুহুর্তেই কাজ চলছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল সিটি কর্পোরেশনকে ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে রাজশাহী নগরীকে ক্লিন করা হবে। এ...
Developed by BDITHOST