নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

৬ বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম

মার্চ ২৭, ২০২৬ ৪:৫৪ 👁️ ৫৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশের ছয়টি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহীসহ মোট ৬টি বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির এই স্বস্তির আবহের মধ্যেই সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুনঃ  শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে রাজশাহীতে চীনা বিশেষজ্ঞ দল

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ দেশের ছয়টি বিভাগে এবং পরবর্তী দিনগুলোতে আটটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকে পরবর্তী কয়েকদিন দেশের আটটি বিভাগের (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

এ ছাড়া শনিবার তাপমাত্রা সামান্য কমলেও রবিবার থেকে তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করবে। ৩০ মার্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ৩১ মার্চ থেকে তা আবারও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।