অনলাইন ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের দু’টি বিষয়ে সব দল একমত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। তিনি বলেছেন, বিগত দিনের ধারাবাহিকতায় ৭০ অনুচ্ছেদ অনুসারে আমাদের সিদ্ধান্ত হয়েছে। সবাই দুইটা বিষয়ে একমত হয়েছে। সে দুইটা বিষয় হলো, আস্থা ভোট ও অর্থবিল। এই দুই বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনের দুপুরের বিরতিতে এসব কথা জানান তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আরও কয়েকটি দল তার সঙ্গে সংবিধান সংশোধনী বিল যুক্ত করেছে। আমাদের আরেকটা অবস্থান আছে, আমরা লিখিত প্রস্তাবে দিয়েছিলাম জাতীয় নিরাপত্তার বিষয় (যুদ্ধ পরিস্থিতির মতো বিষয়) থাকলে সে ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন না। তিনি জানান,...
Developed by BDITHOST