অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রায় সাত বছর পর বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আসেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতেই এসেছিলেন সারাহ কুক। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। কারণ সেখানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবার থাকে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; চেয়ারপারসনের মেডিকেল বোর্ড চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন...
Developed by BDITHOST