নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মতিহার থানা পুলিশের অভিযানে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

মার্চ ১৬, ২০২৪ ১১:১২ 👁️ ৪০ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহী মহানগরীর ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

আরও পড়ুনঃ  ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

গ্রেপ্তারকৃত চিন্তাহরন বিশ্বাস (৩৯) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার থলপাড়ার মহেন্দ্র বিশ্বাসের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, চিন্তাহরন হিন্দু ধর্মের অনুসারী হয়েও মো: রোয়ান সিকদার নামে একটি ভুয়া ফেইসবুক আইডি খোলেন। পাঁচ মাস পূর্বে এই ফেইসবুক আইডি ব্যবহার করে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে পরিচিত হয়। তখন সে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেয় এবং সেনাবাহিনীর অধীনে ক্যালিফোর্নিয়াতে পিএইচডি করছে বলে জানায় ।এছাড়াও বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা,বড় ভাই পুলিশ সুপার,ভাবি মেডিকেলে পড়াশোনা করেন এবং মা-বোন ডাক্তার এসকল কথা বলে চিন্তাহরন ঐ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেন। একপর্যায়ে সেই ছাত্রীর পরিবারের সদস্যদের সাথেও সখ্যতা গড়ে উঠে তার। সেই সুবাদে চিন্তা হরন ভুক্তভোগী সেই ছাত্রীর দুলাভাইকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির প্রলোভন দেন। এজন্য চিন্তা হরন ঐ পরিবারের কাছ থেকে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং বিকাশসহ বিভিন্ন মাধ্যমে দুই লক্ষ টাকা নেন। এদিকে চাকরি না দিয়ে আরও তিন লক্ষ টাকা লাগবে বলে চাপ দিতে থাকেন। চিন্তাহরনের এমন আচরণে ঐ ছাত্রীসহ তার পরিবারের সন্দেহ হলে তাঁরা মতিহার থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে মতিহার থানা পুলিশের একটি টিম বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

পরবর্তীতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই পলাশ আলী ও তাঁর টিম ফেসবুকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয়দাকারী রোহানের প্রকৃত পরিচয় শনাক্ত করে। এরপর কৌশলে চিন্তাহরনকে টাঙ্গাইল থেকে রাজশাহীতে ডেকে এনে আজ ১৬ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল পৌনে ৬ টায় গ্রেপ্তার করা হয়। চিন্তাহরনের বিরুদ্ধে একই অপরাধে সিলেট মেট্রোপলিটনের শাহপরান থানায় আরও একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি চিন্তাহরনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কখনো নিজেকে সেনাবাহিনীর কিংবা পুলিশের ঊর্ধ্বতন অফিসার বা আত্মীয়র পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে থাকে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।