নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৩:২১। ৫ জুন, ২০২৬।

রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ১, ২০২৩ ৮:৪৬ 👁️ ২৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বেলপুকুর থানার জয়পুর এলাকায় অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিলসহ ইব্রাহিম আলী (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান চালায়।

আরও পড়ুনঃ  কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ প্রশাসক

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, অটোরিকশায় করে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম। এ ব্যাপারে তার বিরুদ্ধে বেলপুকুর থানায় মামলা করা হয়েছে। আসামি ইব্রাহিমের বাড়ি রাজশাহীর মতিহার থানার চরসাতবাড়িয়া মহল্লায়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।