নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১২

নভেম্বর ৩০, ২০২৫ ৪:৪১ 👁️ ৩৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: শাহনিয়াজ খান শাফিন বিশাল (২২)। ছাত্রলীগ কর্মী শাফিন রাজশাহী জেলার বাগমারা থানার তাহেরপুর (ভাবনপুর) এলাকার মো: বাবুল খানের ছেলে।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।