নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। ভোর ৫:৪৮। ১৭ মার্চ, ২০২৬।

রাজশাহী সীমান্তে চোরাচালান দমন অভিযানে ভারতীয় মহিষ আটক

ডিসেম্বর ১, ২০২৫ ২:৩৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্ত তালাইমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড ব্যটালিয়নের (বিজিবি) সদস্যরা। সোমবার (১ ডিসেম্বর) রাতে এই মহিষ আটক করে রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী ১ বিজিবি ব্যাটালিয়ন জানান,তালাইমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল রাজশাহী জেলার মতিহার থানাধীন ডোগারঘাট নামক স্থানে চোরাচালান দমন অভিযান পরিচালনার উদ্দেশ্যে একটি মেহগুনি বাগানের ভিতর ওৎ পেতে থাকে।

আরও পড়ুনঃ  পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,দীর্ঘ সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, কয়েকজন চোরাকারবারী রাতের অন্ধকারে ০৪টি ভারতীয় মহিষ নিয়ে বাংলাদেশের দিকে আসছে। চোরাকারবারীরা মহিষ নিয়ে বিজিবি‘র আভিযানিক দলের আয়েত্ত্বে আসার পর বিজিবি কর্তৃক তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে তারা ০৪ টি মহিষ ফেলে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মানহীন সেমাই কারখানাকে জরিমানা

পরবর্তীতে বিজিবি কর্তৃক ঘটনাস্থল হতে মালিকবিহীন ভারতীয় ০৪ টি মহিষ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মহিষগুলো রাজশাহী শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।