নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ১০:৫৬। ২৬ মে, ২০২৬।

ভিডিও: সৌদিতে ব্যাপক বৃষ্টিপাতে ভূমিধস

ডিসেম্বর ৮, ২০২৫ ১১:০৮ 👁️ ১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সৌদি আরবের উত্তরপূর্বাঞ্চলীয় তাবুক প্রদেশে ব্যাপক বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসের এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। তবে দেশটির জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভূমিধসে গর্ত হয়ে যাওয়া সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

সৌদি জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টিপাতের কারণে মাটি আলগা হয়ে যাওয়ায় ভূমিধসের ঘটনা ঘটেছে। বর্তমানে নতুন করে ভূমিধসের কোনও ঝুঁকি নেই। বিশেষজ্ঞ উদ্ধার ও জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ  ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণকে বৈরী আবহাওয়ার সময় সতর্কতা অবলম্বন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিরিওলজি (এনসিএম) সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত জেদ্দা, আল কামিল, আদহাম, রাবিঘ, খুলাইস ও বাহরাহসহ মক্কা অঞ্চলের কয়েকটি গভর্নরেটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্কতা জারি করেছে। এই বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে এনসিএম।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যার বিচারের দাবীতে রাজশাহীতে বিক্ষোভ

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৈরী আবহাওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় মক্কা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ সময় তুমুল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধুলিঝড়ের সৃষ্টি হতে পারে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জনসাধারণকে সতর্ক থাকার ও সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

এদিকে, শনিবার তাবুকের হাকল গভর্নরেটে বজ্রঝড় আঘাত হেনেছে। এতে আল দুররা সীমান্তচৌকি, ওয়াদি মাবরাক, আল যায়তাহ, রাস আল যায়তাহ, আল খার্জ, আল ওয়াদি আল আব্যাদ, আল মুজাইফিল ও শরিফ মু’তিয়াহসহ বেশ কয়েকটি শহর ও গ্রামে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

উলু আল কুসাইর ও আলকান এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে ওই এলাকার নিম্নাঞ্চল ও উপত্যকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

সূত্র: গালফ নিউজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।