নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১২:৫০ 👁️ ৫০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

পারিবারিক সূত্রে জানা যায়, নুরুজ্জামান বাদল গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

তবে ময়মনসিংহ শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই মাসুদের বরাত দিয়ে জানানো হয়, নুরুজ্জামান বাদলের প্রথম নামাজে জানাজা শেরপুর পৌর ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় জানাজা শ্রীবরদী উপজেলা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

নুরুজ্জামান বাদল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।