নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১:০৪। ৭ ফেব্রুয়ারি, ২০২৬।

রাজশাহীর সাফিনা পার্কে শিক্ষা সফরে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৭:১০
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীর সাফিনা ওয়াটার পার্কে শিক্ষা সফরে এসে ওয়েভ পুলে নেমে আবিদ আহানাফ সোয়াদ (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবিদ বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি সহপাঠীদের সঙ্গে শিক্ষা সফরের অংশ হিসেবে ওই পার্কে যান।

আরও পড়ুনঃ  জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগীতানুষ্ঠান

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের সূত্রে জানা যায়, ওয়েভ পুলে নামার পর আবিদ পানিতে লাফ দিলে গুরুতর আঘাত পান। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত শিক্ষার্থীর সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পার্কে উপস্থিত স্থানীয়রা এবং মাদ্রাসার প্রিন্সিপাল অভিযোগ করেন, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও দক্ষ লাইফগার্ডের অভাব ছিল। তাদের দাবি, প্রয়োজনীয় সতর্কতা ও তদারকি থাকলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

আরও পড়ুনঃ  রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, “শিক্ষা সফরের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দ দেওয়া। কিন্তু অব্যবস্থাপনার কারণে আমাদের একটি মূল্যবান প্রাণ হারাতে হলো।”

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

এ বিষয়ে গোদাগাড়ী থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে ওয়াটার পার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রশিক্ষিত লাইফগার্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।