নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ১০:৩৭। ২৭ ফেব্রুয়ারি, ২০২৬।

গোদাগাড়ীকে মাদক ও দুর্নীতি মুক্ত করতে হবে মুজিবুর রহমান এমপি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১০:০৬
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুস সাদাত রত্ন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। সভায় উপজেলার বর্তমান পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মাদক নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

আরও পড়ুনঃ  পুঠিয়ায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

সভায় প্রধান অতিথি মাদক সমস্যার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গোদাগাড়ীকে মাদকমুক্ত করা আমাদের প্রধান চ্যালেঞ্জ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারের দাবি উত্থাপিত হয়। প্রধান অতিথি ও সভাপতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত এসব রাস্তা মেরামতের উদ্যোগ নিতে নির্দেশ দেন। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে কমেছে আমবাগান, বেড়েছে নওগাঁয়

সভায় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা এলাকায় চুরিবাজি রোধ, কিশোর গ্যাং কালচার বন্ধ এবং সরকারি সেবার মান বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

আরও পড়ুনঃ  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে শাস্তিমূলক ব্যবস্থা

সভাপতি বক্তব্যে নাজমুস সাদাত রত্ন বলেন, “উপজেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। জনদুর্ভোগ কমাতে রাস্তাঘাটের সমস্যাগুলো দ্রুত খতিয়ে দেখা হচ্ছে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।