নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ১০:৩৭। ২৭ ফেব্রুয়ারি, ২০২৬।

রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৫ম সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১০:৩৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রেসক্লাবের সভা কক্ষে অদ্য বিকালে কার্যনির্বাহী এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি সরকার সরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, যুগ্ম-সম্পাদক মো. নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল হোসেন বাবু, কোষাধ্যক্ষ আলামিন হোসেন, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলীসহ কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম, শামসুল ইসলাম, রাজিব আলী রাতুল, রাউফ উদ্দিন রাফি ও মঞ্জুয়ারা বেগম উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাবিতে গভীর নলকূপ উদ্বোধন

সভায় পূর্ববর্তী সভার রেজুলেশন অনুমোদন করা হয়। সভার সিদ্ধান্ত সমূহ আসন্ন রমজানকে সামনে রেখে প্রেসক্লাবের ইফতার আয়োজন, কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন, ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন, নতুন সদস্য ফরম বিতরণ ও সদস্য ফরম যাচায় বাছায়ের জন্য ৫ সদস্যের উপ- কমিটি করা হয়, সদস্য যথাক্রমে ১) সরকার শরীফুল ইসলাম- সহ-সভাপতি ২) শাহারিয়ার অন্তু, সহ-সভাপতি ৩) আবু কাওসায় মাখন – যুগ্ম সাধারণ সম্পাদক, ৪) মোঃ নুরে ইসলাম মিলন – যুগ্ম সাধারণ সম্পাদক ৫ ) আল-আমিন – অর্থ সম্পাদক, রাজশাহী প্রেসক্লাব।

আরও পড়ুনঃ  ঈদকে সামনে রেখে মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ

আগামী ০১ মার্চ ২০২৬ রবিবার থেকে নতুন সদস্য ফরম বিতরণ শুরু।

সভায় আলোচনায় প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন, সদস্য দের বার্ষিক চাদাঁ পরিশদের জন্য অনুরোধ করা হলো। সভাশেষে প্রেসক্লাবে সভাপতি সাইদুর রহমানে রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।