নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ১০:৩৭। ২৭ ফেব্রুয়ারি, ২০২৬।

জেনেভা ক্যাম্পে পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের চিরুনি অভিযান

ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১:২২
Link Copied!

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, মাদক ও ছিনতাই দমনে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুর থানা-পুলিশের সঙ্গে সোয়াট টিম ও প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। অভিযানে এলাকার আলোচিত ‘রেড স্পট’গুলোতে তল্লাশি চালানো হয়। বিশেষ করে জেনেভা ক্যাম্প এলাকায় মাদক কারবারি ও চিহ্নিত অপরাধীদের ধরতে চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ জানায়, অভিযানের মূল লক্ষ্য এলাকাবাসীর নিরাপত্তা জোরদার করা এবং পবিত্র রমজানে নির্বিঘ্নে সিয়াম পালনের পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখাও এ অভিযানের উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, বিশেষ এ অভিযানে বিভিন্ন স্তরের প্রায় ২০ থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।