নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ১০:৩৭। ২৭ ফেব্রুয়ারি, ২০২৬।

রাজশাহীতে ছাত্রীকে শ্লীলতা হানির দায়ে গণধোলাই দিয়ে শিক্ষককে পুলিশে দিয়েছে জনতা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১:৩৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন  হরগ্রাম এলাকার নাজিম কোচিং সেন্টারের পরিচালক দারা একাদশ শ্রেণীর  ছাত্রীকে শ্রীলতা হানির দায়ে, পরিচালক আহাদুজ্জামান নাজিমকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। ছাত্রীর পিতার নাম এশারুল হক তিনি হড়গ্রাম রানীদিঘী এলাকার  বাসিন্দা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে হড়গ্রাম এলাকার নাজিম কোচিং সেন্টারের পরিচালক মো:আহাদুজ্জামান নাজিম এক ছাত্রীকে শ্রীলতা হানির চেষ্টা করে।

এ সময় ওই ছাত্রীর চিৎকারে এলাকাবাসী উক্ত কোচিং সেন্টারে জড় হয়ে পরিচালক আহাদুজ্জামান নাজিম কে গণধোলাই দিয়ে  কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করে।

আরও পড়ুনঃ  পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৮০ জনের বেশি নিহত

নাজিম কোচিং সেন্টারের পরিচালক মো:আহাদুজ্জামান নাজিম রাজাবাড়ি ডিগ্রী কলেজে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের (প্রভাষক) হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি নগরীর ভাটাপাড়া এলাকায়।

জানাগেছে, তিনি এর আগে ২০২১ সালের ২১ ডিসেম্বর  একই কায়দায় ছাত্রীকে শ্লীলতা হানির চেষ্টা করে। সে সময় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ  তাজুলের নিয়োগ বাতিল, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

এ বিষয়ে এলাকাবাসী বলছেন, আহাদুজ্জামান নাজিম শিক্ষক নামের কলঙ্ক। তিনি বারবার ছাত্রীদের শ্রীলতা হানির চেষ্টা করে জনগণের হাতে ধরা পড়ে। তিনি গোপনে কত ছাত্রীর জীবন নষ্ট করেছে তা আমাদের জানা নাই।এ সমস্ত কুলাঙ্গার শিক্ষকদের কারণে শিক্ষাঙ্গনে বদনাম ছড়িয়ে পড়ছে।অভিভাবকরা সন্তানদের কোচিং এ পাঠাতে ভয় পাচ্ছে। অভিভাবকপ্রায় নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরও পড়ুনঃ  সম্পর্ক জোরদারে ইসরায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

এ বিষয়ে অভিভাবকরা বলছেন, এমন কুলাঙ্গার শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যা দেখে ভবিষ্যতে কোন শিক্ষক ছাত্রীর দিকে চোখ তুলে তাকাতে ভয় পাবে।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:ফরহাদ আলী মুঠো ফোনে বলেন, ছাত্রীকে শ্রীলতা হানির দায়ে এলাকাবাসী গণধোলাই দিয়ে থানায় শপর্দ করেছে। ভিকটিম  নিজে বাদী হয়ে ঐ শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।