নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১২:৫২। ৪ মার্চ, ২০২৬।

সাংবাদিকতার পাশাপাশি মানবসেবায় অগ্রণী ভূমিকায় হেলাল উদ্দীন

ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১২:০০
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের নানসর হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আন্তরিক ও ধর্মীয় আবহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে কোরআন শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মাহফিলের আয়োজন করা হয়।

হেলাল উদ্দীনের আর্থিক সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে এতিম ও অসহায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দোয়া ও ইফতার করা হয়।

আরও পড়ুনঃ  ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হেলাল উদ্দীন পেশায় একজন সাংবাদিক এবং উপজেলা সদরে অবস্থিত বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। সাংবাদিকতার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন সবসময় কল্যাণকর ও মানবসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন।

আরও পড়ুনঃ  নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবা-মোহনপুরের উন্নয়ন করা হবে: মিলন

তাঁর এই মানবিক উদ্যোগে স্থানীয় সুধী মহল সন্তোষ ও প্রশংসা প্রকাশ করেছেন। তাঁদের মতে, বর্তমান সমাজে মানবিক মূল্যবোধসম্পন্ন এমন সাংবাদিক পাওয়া দুষ্কর।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক হোসাইন মো. মোবারক, মাহাবুর রহমান মনি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের শিক্ষার্থী হাবিবুল বাশার, রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।