নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১২:৫২। ৪ মার্চ, ২০২৬।

ফেসবুকে সমস্যা, অনেকের আইডি দেখাচ্ছে ‘আনএভেইলেভল’

মার্চ ৪, ২০২৬ ৪:৩৪
Link Copied!

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী ফেসবুকের ওয়েবসাইটে সমস্যা দেখা যাচ্ছে। অনেকেই কম্পিউটার ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ঢোকার চেষ্টা করলেই বলছে ‘অ্যাকাউন্ট টেম্পরারি আনএভেইলেভল’।

আরও পড়ুনঃ  বাগমারায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান

সংবাদমাধ্যম টাইমস নাউ বুধবার রাত প্রায় ৪টার দিকে জানিয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকে অভিযোগ করছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না।

আরও পড়ুনঃ  ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আউটেজ ট্র্যাকিং প্লাটফর্ম ডাউনডিটেক্টরের কাছেও ব্যাপক অভিযোগ আসছে। এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।